সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

জাতীয়

ইউক্রেনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ দেশে ফেরানোর সুপারিশ

 প্রকাশিত: ১১:১৩, ৩ জুন ২০২২

ইউক্রেনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ দেশে ফেরানোর সুপারিশ

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিএসসি'র জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার কারণ উদঘাটন করে জাহাজটি দ্রুত দেশে ফেরাতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম-এর সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়। 

কমিটির সদস্য নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।

কমিটি ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিএসসি'র জাহাজের তদন্ত কমিটিতে মন্ত্রণালয়কে দ্রুত একজন মেরিটাইম আইনজীবী নিয়োগ করার সুপারিশ করে।  কমিটি মরহুম থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে।

সভায় গত ২৩ মে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সচিত্র প্রতিবেদনসহ প্রকাশিত ‘দখল দূষণে চট্রগ্রামের কর্ণফুলী নদীর প্রশস্ততা ও গভীরতা কমছে। বড় অংশজুড়ে জেগেছে চর। ভাটার সময় আটকে যায় নৌযান’- সংবাদটিতে ভুল তথ্য প্রকাশ করেছে বলে কমিটি চট্রগ্রাম বন্দর ও মন্ত্রণালয়কে সঠিক তথ্য উপাত্ত উপস্থাপনার মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরায় ধন্যবাদ জ্ঞাপন করে। কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত নিষ্কাশন খালসমূহে প্রয়োজনীয় ট্র্যাপ নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ, সেইসাথে
নদী রক্ষায় ড্রেজিংয়ের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় বন্দর কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়কে জোরালো পদক্ষেপ নেয়ার সুপারিশ করে।

সভায় 'ট্যানারি' ও অন্যান্য শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে ধলেশ্বরী নদী' একটি দৈনিক জাতীয় দৈনিকে এই শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কে আলোচনা হয়। কমিটি ঢাকার সন্নিকটে বুড়িগঙ্গা নদী এক বছরের মধ্যে দূষণমুক্ত করার সুপারিশ করে। এ বিষয়ে  শিল্প মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে সাথে নিয়ে যৌথভাবে কাজ করার উদ্যোগ গ্রহণেরও সুপারিশ করে।

এছাড়া পরিবেশ উন্নয়নে স্কুলে শিশুদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় তাদের অবদানে পুরস্কৃত করার ও শিক্ষা মন্ত্রণালয়কে পরিবেশ রক্ষায় করণীয় কার্যাবলী কারিকুলামে অন্তভূর্ক্ত করতে চিঠি পাঠানোর বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। 

সভায় সন্দ্বীপ উপজেলার কুমিড়া-গুপ্তছড়া নৌরুটের যাত্রী পারাপারের সমস্যা নিয়ে সংসদ সদস্য মাহফুজুর রহমানের চিঠির উপর আলোচনা অনুষ্ঠিত হয়। মানুষের দুর্দশা কমাতে দ্রুত সন্দ্বীপে হোবার ক্রাফট দেয়ার সুপারিশ করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, চট্রগ্রাম বন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।