সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মির্জা আব্বাস

 প্রকাশিত: ১১:০০, ২৪ মে ২০২২

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পরিবারের সঙ্গে তিনি দেশ ছাড়েন। 

বিএনপির বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘‘পাকস্থলীর সমস্যা নিয়ে উনি (মির্জা আব্বাস) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিতসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে।’’

মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস ও দুই ছেলে। 

গত ১৭ মে পাকস্থলীর সমস্যা নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। এই কয়দিন সেখানেই সাবেক এই মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র চিকিৎসাধীন ছিলেন।