শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

শিয়ালের মাংস বিক্রির অপরাধে ১৫ দিনের জেল

 প্রকাশিত: ১৪:৪০, ২৩ মে ২০২২

শিয়ালের মাংস বিক্রির অপরাধে ১৫ দিনের জেল

শিয়ালের মাংস বিক্রির অপরাধে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিল ভ্রাম্যমান আদালত। আজ সোমবার উপজেলার আলেকজান্ডার বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী। তখন তিনি এ দণ্ডাদেশ দেন।

৪৫ বছর বয়সী রঞ্জিত চন্দ্র দাস এই দণ্ড পেয়েছেন। তিনি রামগতি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

শান্তুনু চৌধুরীর এই অভিযানে শিয়ালের কয়েক কেজি মাংস জব্দ করা হয়। 

শান্তুনু চৌধুরী জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান চালান। ওই ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী।