সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

গাজীপুরে ট্রেন-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু

 প্রকাশিত: ১২:৫৪, ২১ মে ২০২২

গাজীপুরে ট্রেন-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু

অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিনজনের প্রাণ গেল। দুর্ঘটনাটি শনিবার সকাল ১০টার দিকে ঘটেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়।

উপজেলার আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা এলাকায় আছে এই অরক্ষিত লেভেল ক্রসিং। সেখানেই এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি। 

আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল এগারোসিন্দুর নামের ট্রেনটি। নলছটা এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে তালবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।

ট্রেনের প্রচণ্ড ধাক্কায় পিকআপ ভ্যানটি ছিটকে পড়ে। পিকআপের তিন যাত্রীর প্রত্যেকে গুরুতর অবস্থায় ঘটনাস্থলেই মারা যান। 

এই দুর্ঘটনার পর নাগরি-নলছাটা রেলপথে প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে তা স্বাভাবিক হয়েছে।