রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

গভীর রাতে গাড়ি নিয়ে বের হয়ে দুই কিশোর নিহত

 প্রকাশিত: ১৪:২২, ১৪ মে ২০২২

গভীর রাতে গাড়ি নিয়ে বের হয়ে দুই কিশোর নিহত

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার পুরায় শুক্রবার রাত সাড়ে তিনটায়  প্রাইভেটকার খাদে পড়ে সাইফুল ইসলাম জিসান ও ফাহিম নামে দুই কিশোর নিহত এবং জিহাদ নামে আরেক কিশোর আহত হয়েছে।

টহল পুলিশ তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জিসান ও ফাহিমকে মৃত ঘোষণা করেন।

মৃত জিসান এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।  মৃত ফাহিম ও আহত  জিহাদ মুন্সীগঞ্জ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। তাদের  সবার বাড়ি সদর উপজেলার চর কেওয়ার গ্রামে।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, রাত সাড়ে ৩টায় তিন বন্ধু সদর উপজেলার মুন্সীরহাট থেকে জিসানের দুলাভাইয়ের গাড়ি নিযে ঘুরতে বের হয়। এরপর তারা টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড়-আলদি বাজার সড়কের পুরাবাজরের দিকে যায়। পুরাবাজার একটি ব্রিজের কাজ চলছিল। ব্রিজটি অসম্পূর্ণ ছিল। পাশে একটি বাইপাস সড়ক ছিল। যা এই তিন বন্ধু বুঝতে পারেনি। তারা বাইপাস সড়ক দিয়ে না গিয়ে অসম্পূর্ণ ব্রিজে উঠে যায়। এবং ব্রিজ থেকে গভীর খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেন গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে নিহত সাইফুল ইসলাম জিসান ও ফাহিমের পরিবারের বুক ফাটা আর্তনাদ থামছেই না। জিসানের বোন ফাহিমা আক্তার রূপা জানান, তার গাড়ি নিয়েই দুই বন্ধুসহ গভীর রাতে ঘুরতে বের হয় জিসান।