রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

বগুড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

 প্রকাশিত: ১৯:১৭, ১৩ মে ২০২২

বগুড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া জেলার শেরপুর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় চালকসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার সীমাবাড়ী-রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার  শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২) ও সুঘাট ইউনিয়নের সুঘাট মধ্যভাগ গ্রামের শরাফত আলীর ছেলে বেলাল হোসেন (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজর আলী আজ সকালে বেলাল হোসেনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে চান্দাইকোনা বাজার থেকে ভবানীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা সীমাবাড়ী- রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহি নিহত হন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।