রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

আমরণ অনশনকারী শাবির ২০ শিক্ষার্থী হাসপাতালে

 প্রকাশিত: ১৩:৩১, ২৪ জানুয়ারি ২০২২

আমরণ অনশনকারী  শাবির ২০ শিক্ষার্থী হাসপাতালে

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আমরণ অনশনকারী ২০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদেরকে সিলেটের তিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ(২৪ জানুয়ারি) সকাল পৌনে ১১টা পর্যন্ত ২০ জন শিক্ষার্থী হাসপাতাল ভর্তি আছেন বলে জানা যায়।  এখন ৮ জন অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন।

এর আগে, (২৩ জানুয়ারি) বিকেলে গণঅনশনের অংশ হিসেবে যোগ দিয়েছেন ৪ শিক্ষার্থী।

গত রোববার সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাস ভবনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবরুদ্ধ অবস্থায় আছেন তিনি।

 গত (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। পরে পারিবারিক কারণে একজন বাড়িতে চলে যান।  এদিকে অনশনের ১১৬ ঘণ্টা পার হলেও আসেনি কোন ফলপ্রসূ সিদ্ধান্ত।