সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি নির্বাচিত সরকার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯ রোহিঙ্গাদের লাকড়ি সংগ্রহে উজাড় ভাসানচরের উপকূলীয় বন নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস `বিস্ফোরণে` দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক` পদ্মার ১৭ চরে নেই স্কুল, শিক্ষাবঞ্চিত হাজারো শিশু মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাতীয়

রামপুরায় পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ড

 প্রকাশিত: ১০:২৯, ২৪ জানুয়ারি ২০২২

রামপুরায় পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর পশ্চিম রামপুরার উলন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, সকাল ৭টা ২০ মিনিটে উলন গ্রিড সাব স্টেশনে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। আরো বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে সাব স্টেশেনের পাশে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিল্ডিংয়ের ভেতর থেকেও প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।

আগুন লাগার কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এর আগে ২০২০ সালের ১১ এপ্রিল বিকেলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) উলন গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সাব স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই রামপুরা, মহানগর ডিআইটি প্রজেক্ট, হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বিতরণ ট্রান্সফরমারও বিস্ফোরিত হয়েছিল। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বেশ কয়েকঘণ্টা সময় লেগেছিল।