সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

কক্সবাজারের টেকনাফে মিলল সাড়ে ১২ কোটি টাকার আইস

 প্রকাশিত: ১৩:৫২, ১৪ জানুয়ারি ২০২২

কক্সবাজারের টেকনাফে মিলল সাড়ে ১২ কোটি টাকার আইস

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, কক্সবাজারের টেকনাফে আড়াই কেজি আইস উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আইসের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেনা।  উপজেলার দরগারছড়া এলাকা থেকে সাড়ে ১২ কোটি টাকার আইস উদ্ধার করা হয়।

তবে জানা যায় এর আগে, ১১ জানুয়ারি টেকনাফে আড়াই কেজি আইস উদ্ধার করে পুলিশ ও বিজিবি। ওই সময় এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

এদিকে টেকনাফের ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউবাগানে পাচারের উদ্দেশ্যে আইসের একটি চালান মজুত রয়েছে- এমন সংবাদে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে টহলদল সেখানে গাছের নিচে একটি প্লাস্টিকের ব্যাগ পেয়ে সেটি তল্লাশি চালিয়ে দুই কেজি ৬৪ গ্রাম আইস উদ্ধার করে।

আবার একই দিন ভোরে পৌরসভার পল্লানপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম আইসসহ হাসিনা বেগম নামের একজন রোহিঙ্গা নারীকে আটক করে টেকনাফ মডেল থানা পুলিশ। আটক নারী উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত মো. ফারুকের স্ত্রী।