বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

জাতীয়

অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চলার সিদ্ধান্ত বাতিল

 প্রকাশিত: ১১:১৮, ১৪ জানুয়ারি ২০২২

অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চলার সিদ্ধান্ত বাতিল

করোনা প্রতিরোধে দেশে গণপরিবহণে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় আগের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনে যত আসন রয়েছে তত যাত্রী নেয়া যাবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার থেকে গণপরিবহনের যত আসন তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। কারণ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করলে পরিবহন সংকট দেখা দেয়। এক্ষেত্রে যাত্রী এবং পরিবহন চালক ও হেলপারদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।

খন্দকার এনায়েত উল্যাহ আরো বলেন, আমরা সব পরিবহন মালিকদের বিআরটিএ’র এই বার্তা পৌঁছে দিয়েছি। এক্ষেত্রে যারা সরকারের স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সড়কে পুলিশ ও প্রশাসনকে বিষয়টি দেখার জন্য আমরা অনুরোধ করেছি। আমাদের হেলপার ও চালকদের বিধিনিষেধ মানতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান পরিবহন মালিক সমিতির এ নেতা।

এদিকে গত ১০ জানুয়ারি করোনা মহামারি প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকার। ১১ দফা বিধিনিষেধের ছয় নম্বর দফায় বলা হয়েছে, ট্রেন, বাস এবং লঞ্চে অর্ধেক যাত্রী নিতে হবে। সব যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।