শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

গাজীপুরে পোশাক কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

 প্রকাশিত: ১০:১১, ৪ জানুয়ারি ২০২২

গাজীপুরে পোশাক কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত(৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

এদিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সালনা এলাকায় কাটিং এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার টিনশেডের সেমিপাকা গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ওই গুদামে থাকা ফেব্রিক্স কাপড় পুড়ে গেছে।  

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পরেও মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।