বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

৯৮ যাত্রী-ক্রু নিয়ে পাকিস্তানে বিমান বিধ্বস্ত

 প্রকাশিত: ২১:৩৫, ২২ মে ২০২০

৯৮ যাত্রী-ক্রু নিয়ে পাকিস্তানে বিমান বিধ্বস্ত

৯৮ জন যাত্রী ও ক্রু নিয়ে পাকিস্তানে দেশটির আন্তর্জাতিক এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এয়ারবাস এ-৩২০ মডেলের বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল।

 আজ শুক্রবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবতরনের কিছু আগে মডেল কলোনি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৯০ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলো বলে পাকিস্তানের বিমান চলাচলকারী কর্মকর্তারা জানান।

পাকিস্তানের বিমান চলাচলকারী সংস্থার মুখপাত্র আব্দুল্লাহ হাফিজ জানান, বিমানটি উদ্ধারের সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। আপাতত এর থেকে বেশি কোন তথ্য নেই আমাদের কাছে।

বিসিসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানটি বিধ্বস্ত হওয়া ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে জরুরি পরিষেবাগুলি পৌঁছেছে।

পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সে’র মুখপাত্র আবদুল সাত্তার পিকে-৮৩০৩ নম্বর ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটলো তা তৎক্ষণাৎ জানা যায়নি।

অনলাইন নিউজ পোর্টাল