বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

জাতীয়

৪৪ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশির বিরুদ্ধে ফেসবুকের মামলা

 প্রকাশিত: ২১:২৫, ২২ নভেম্বর ২০২০

৪৪ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশির বিরুদ্ধে ফেসবুকের মামলা

ফেসবুকডটকমডটবিডি (facebook.com.bd) নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় এস কে শামসুল আলম নামের এক বাংলাদেশির বিরুদ্ধে ৫০ হাজার মার্কিন ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। আজ রোববার ফেসবুকের পক্ষ থেকে নিয়োগকৃত আইনজীবী ঢাকা জেলা জজ আদালতে ট্রেডমার্ক অ্যাক্ট ৯৬ ও ৯৭ ধারায় এবং ফৌজধারি আইনের ১৫১ ধারায় ক্ষতিপূরণ চেয়ে এই মামলা দায়ের করেন। একইসঙ্গে মামলায় ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আগামী ১ ডিসেম্বর ঢাকার জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরীর আদালতে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুকের পক্ষ থেকে নিয়োগকৃত আইনজীবী এস এম আরিফুল ইসলাম ।

মামলার সূত্রে জানা যায়,  ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ‘ফেসবুকডটকমডটবিডি’ নামে একটি দেশি ডোমেইন খোলে। এরপর ওই ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে। তারপর এটি বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ পাঠান। নোটিশ পাঠালেও তারা ডোমেইনটি বন্ধ করেনি। বরং ডোমেইনটি বিক্রির জন্য ওই ব্যক্তি বিজ্ঞাপন দেন।


এর আগে ফেসবুকডটকমডটবিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় এস কে শামসুল আলমের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ।

অনলাইন নিউজ পোর্টাল