শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

১২ - ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান শুরু আগামীকাল

 প্রকাশিত: ১৮:০৮, ১৩ অক্টোবর ২০২১

১২ - ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান শুরু আগামীকাল

দেশে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হবে।

বুধবার ফেসবুক লাইভে এসে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম একথা বলেন।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ সেন্টারে একটি টিকাকেন্দ্র হবে। প্রথম দিনে ৫০ থেকে ১০০ শিশুকে টিকা দেওয়ার পর তাদের পর্যবেক্ষণ করা হবে।

পর্যবেক্ষণ শেষে রাজধানী ঢাকায় স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি ব্যাপক আকারে চালু করা হবে বলেও এ সময় জানান ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

প্রসঙ্গত, বাংলাদেশে এখন ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরাসরি কোনো নির্দেশনা নেই। 

অনলাইন নিউজ পোর্টাল