বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

ফিচার

হোয়াটসঅ্যাপ নিয়ে গুজব

 প্রকাশিত: ১১:২৭, ১ মে ২০২১

হোয়াটসঅ্যাপ নিয়ে গুজব

ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই মাধ্যমকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, ‘সরকার হোয়াটসঅ্যাপের কল/বার্তা রেকর্ড করছে’।

সম্প্রতি বাংলাদেশে হোয়াটসঅ্যাপ নিয়ে এ ধরনের গুজব ও আলোচনা শুরু হয়েছে। গুজবে বলা হচ্ছে, ‘সরকার হোয়াটসঅ্যাপের সবকিছুই রেকর্ড করছে। এই মাধ্যম দিয়ে কোনো সরকারবিরোধী বার্তা পাঠালে সেখানে তিনটি নীল টিক চিহ্ন দেখাবে অর্থাৎ সরকার সেটি দেখেছে। আর যদি লাল টিক চিহ্ন দেখায় তাহলে বুঝতে হবে, সরকার বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপে যাবে।’

এ ধরনের গুজবের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এ ধরনের গুজবের কথা তারা জানেন না। এ বিষয়ে কেউ তাদের সঙ্গে যোগাযোগও করেনি বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ভারতে হোয়াটসঅ্যাপ নিয়ে গুজবের সৃষ্টি হয়। তখন ওই গুজবে বলা হয় সরকার হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কল/বার্তা রেকর্ড করছে’।

এ গুজবের পর তখন ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক করে জানায়, গুজবের বিষয়টি একদম ভুয়া। একই সঙ্গে ভারত সরকারের প্রেস ইনস্টিটিউটও ফ্যাক্ট চেক করে জানায়, সরকার এ ধরনের কোনো বার্তা দেয়নি এবং বার্তাটি ভুয়া।

অনলাইন নিউজ পোর্টাল