রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক

সোমবার থেকে করোনার ওষুধ মিলবে রাশিয়ার ফার্মেসিতে

 প্রকাশিত: ২১:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২০

সোমবার থেকে করোনার ওষুধ মিলবে  রাশিয়ার ফার্মেসিতে

 করোনাভাইরাসের দু’টি ওষুধ রাশিয়া সব ফার্মেসিতে বিক্রির অনুমোদন দিয়েছে  দেশটি ।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। দু’টি ওষুধই জাপান ফুজিফিল্মের তৈরি ফ্যাভিপিরাভির জেনেরিকের। রাশিয়ার দাবি, ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধ দুটির ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।

শুক্রবার আর-ফার্ম জানিয়েছে, ওষুধ দুটির তৃতীয় ধাপের ট্রায়ালে মোট ১৬৮ জন রোগী অংশ নিয়েছিলেন। ট্রায়াল শেষ হওয়ার পর এর অনুমোদন দেয়া হয়েছে।

রুশ সংবাদ মাধ্যম মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুটি ওষুধ অ্যারেপলিভির ও করোনাভির সোমবার থেকে রাশিয়ার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে। ডাক্তারের পরামর্শপত্র দেখিয়ে কেনা যাবে।

করোনার ভ্যাক্সিন পাওয়ার দৌড়ে রাশিয়ার পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এতো ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল