সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক

সুবিধাজনক অবস্থায় আজারবাইজান, বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে

 প্রকাশিত: ২৩:১৩, ৩০ অক্টোবর ২০২০

সুবিধাজনক অবস্থায় আজারবাইজান, বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার এক মাস ধরে চলমান যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী দখলদার আর্মেনিয়ার কাছ থেকে এখন পর্যন্ত তিনটি শহর, তিনটি এলাকা ও ১৩৩ টি গ্রাম দখল মুক্ত করে।

এগুলোর মধ্যে জাবরাইল জেলা শহর ও এই জেলার ৫০টি গ্রাম, ফুজুলি জেলা শহর ও এর ৩০ গ্রাম, জাঙ্গিলান শহর মিনজিভান, আগাবেন্দ এলাকা ও ৩২ গ্রাম নিজেদের দখলে নেয়।
এছাড়াও হাদরুত এলাকা, খোজাভেন্দ জেলার ১৮টি গ্রাম ও তাতার জেলার তিনটি গ্রাম আজারবাইজানের দখলে আসে।

কৌশলগত গুরুত্বপূর্ণ আগদের জেলা ও মুরভড্যাগও আজেরি সেনাদের দখলে আসে বলে জানায় আজারবাইজান।

এদিকে ২৬ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের বেসমারিক এলাকায় হামলা চালাচ্ছে আর্মেনিয়া। গত ২৭-২৭ অক্টোবর চালানো হামলায় ২৬ বেসমারিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান।

নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। এবার নিজেদের এই ভূখণ্ড দখলে নিতে সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে আর্মেনিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করে আজারবাইজান।

সূত্র : অ্যাজভিশন

অনলাইন নিউজ পোর্টাল