বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইতিহাসের নৃশংস গণহত্যার রাত: প্রধানমন্ত্রী ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি ‘হবে না’ সোনা-রুপার দামে বড় পতন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

সারা বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ৪১ লাখ ৩৩ হাজার ছাড়াল

 প্রকাশিত: ১০:৫০, ২১ জুলাই ২০২১

সারা বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ৪১ লাখ ৩৩ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ লাখ ৩৩ হাজার ৩২৪ জনের। আর প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ২২ লাখ ২৮ হাজার ৩০৭ জন। 

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বুধবার সকালে এ তথ্য জানা গেছে।

এতে আরো জানানো হয়, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৪২০ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে তিন কোটি ৫০ লাখ ৮১ হাজার ১৯ জন। করোনায় মৃত্যু হয়েছে ছয় লাখ ২৫ হাজার ৩৬৩ জনের।

অন্যদিকে করোনা শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ১২ লাখ ১৫ হাজার ১৪২ জনের। আর করোনায় মারা গেছে ৪ লাখ ১৮ হাজার ৫১১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর প্রাণঘাতী এ ভাইরাসটি ধীরে ধীরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অনলাইন নিউজ পোর্টাল