রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

পাকিস্তানে ভূমিধসে পাথর চাপা পড়ল চলন্ত বাস: নিহত ১৬

 প্রকাশিত: ২৩:৪৫, ১৮ অক্টোবর ২০২০

পাকিস্তানে ভূমিধসে পাথর চাপা পড়ল চলন্ত বাস: নিহত ১৬

পাকিস্তানের  যাত্রীবাহী একটি বাস ভূমিধসে কাদা ও পাথরের নিচে চাপা পড়ে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে।

রোববার (১৮ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলের স্কার্দু শহরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের কর্মকর্তা ওয়াকিল খান জানান, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহর থেকে স্কার্দু শহরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী একটি মিনিবাস ভূমিধসে কাদা এবং পাথরের নিচে চাপা পড়েছে।

বাসটিতে ১৬ জন যাত্রী ছিলেন। পার্বত্য এলাকার পাশ দিয়ে বয়ে চলা স্কার্দুর রাস্তা ধরে বাসটি এগিয়ে যাওয়ার সময় ভূমিধসের কবলে পড়ে। কাদা-মাটির নিচে বাসটি চাপা পড়ায় যাত্রীদের জীবিত উদ্ধারের আশা নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

অনলাইন নিউজ পোর্টাল