সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

জাতীয়

শনিবার থেকে দেশে ফিরলে লাগবে করোনা নেগেটিভ সনদ

 প্রকাশিত: ১৪:৪১, ৪ ডিসেম্বর ২০২০

শনিবার থেকে দেশে ফিরলে লাগবে করোনা নেগেটিভ সনদ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে আগামী শনিবার (৫ ডিসেম্বর) থেকে বিদেশফেরত যাত্রীদের কোভিড-১৯ নেগেটিড সনদ বাধ্যতামূলক করা হয়েছে।  

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন নির্দেশনায় এ সনদ বাধ্যতামূলক করা হয়।

শুক্রবার (৪ ডিসেম্বর) বেবিচক সূত্র এ তথ্য জানায়।  

বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, আগামী শনিবার থেকে দেশে আসতে চাইলে যাত্রীদের অবশ্যই ৭২ ঘণ্টা আগের করোনামুক্তির সনদ লাগবে। যেসব যাত্রী সনদ জোগাড় করতে পারবেন না তাদের টিকিট-ভিসা থাকলেও বোর্ডিং কার্ড ইস্যু করবে না সংশ্লিষ্ট এয়ারলাইন্স।  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ আগেই বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বিদেশফেরত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ আনার কথা বলা হলেও বাধ্যতামূলক ছিল না। কিন্তু সম্প্রতি সনদ ছাড়া যাত্রী আসার হার বাড়তে থাকায় নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে।  

জানা গেছে, এরইমধ্যে বিভিন্ন এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট সংস্থার কাছে বেবিচকের নতুন নির্দেশনা পাঠানো হয়েছে। নতুন নির্দেশনায় কূটনৈতিক ও ইউএন মিশনের সদস্যদের ক্ষেত্রেও পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।  

অনলাইন নিউজ পোর্টাল