সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

জাতীয়

লাখো মানুষের উপস্থিতিতে ধামতীর পীরের জানাযা ও দাফন সম্পন্ন

 প্রকাশিত: ২১:০৮, ৩ সেপ্টেম্বর ২০২০

লাখো মানুষের উপস্থিতিতে ধামতীর পীরের জানাযা ও দাফন সম্পন্ন

কুমিল্লার ঐতিহ্যবাহী ধামতী দরবারের পীর এবং ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, উস্তাজুল ওলামা মাওলানা আবদুল হালিমের জানাযা ও দাফন লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

আজ (৩ সেপ্টেম্বর) বাদ জোহর ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা ময়দানে নামাযে জানাযার পর মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

দেশবরেণ্য এ আলেমের জানাযার ইমামতি করেন তার জামাতা ঢাকা তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদের খতিব ও ইসলামিক কালচারাল ফোরামের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান মমতাজী।

অনলাইন নিউজ পোর্টাল