রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ দেশে পৌঁছেছে

 প্রকাশিত: ১১:৫৮, ২১ অক্টোবর ২০২০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ দেশে পৌঁছেছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রাশিয়া থেকে দেশে পৌঁছেছে। 

এর মধ্যে উল্লেখযোগ্য হল দুটি ইমার্জেন্সি কোর কুলিং সিস্টেম (ইসিসিএস) ট্যাংক ও দুটি হাই প্রেসার হিটারস পিভিডি-কে-ফাইভ এবং পিভিডি-কে-সিক্স।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১১টায় সমুদ্রপথে রাশিয়ার ভলগা নদী থেকে প্রায় ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মোংলা সমুদ্রবন্দরের বহির্নোঙ্গরে পৌঁছে। সেখান থেকে এই যন্ত্রাংশগুলো মঙ্গলবার বিকেল চারটায় মোংলা বন্দরে এসে পৌঁছায়।

জানা গেছে, এই যন্ত্রাংশগুলোর ওজন প্রায় ৪০০ টনের কাছাকাছি। ইসিসিএস ট্যাংকের প্রতিটির ওজন ৭৮ টন। ইসিসিএস নিউক্লিয়ার প্ল্যান্টের প্যাসিভ সেফটি সিস্টেম, যা রিয়েক্টর কোরে বোরিক এসিড সাপ্লাই করে। অন্যদিকে হাই প্রেসার হিটারস পিভিডি-কে-ফাইভ এর ওজন ১১০ টন এবং পিভিডি-কে-সিক্স এর ওজন ১৩০ টন।

এছাড়াও দেশে এসে পৌঁছেছে নিউক্লিয়ার প্লান্টের মূল যন্ত্রাংশ একটি নিউক্লিয়ার রিয়েক্টর ও একটি স্টিম জেনারেটর। এগুলো একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। 

অনলাইন নিউজ পোর্টাল