রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

 প্রকাশিত: ১৯:২০, ৯ জানুয়ারি ২০২১

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

রাজশাহী মহানগরীর হযরত শাহ মখদুম রহ: বিমানবন্দরে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার বিকেল ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দুর্ঘটনার কবলে পড়ে রানওয়েতে বিমানটি মুখ থুবড়ে পড়েছে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বিমানে শুধুমাত্র একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন।

দিলারা পারভীন জানান, দুর্ঘটনার কারণ জানতে এরমধ্যেই ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ শুরু করেছেন। এ ঘটনার পর থেকে শাহ মখদুম বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

এ দিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই পাইলটের আসনে ছিলেন। তার পাশে ছিলেন প্রশিক্ষণার্থী রায়হান গফুর। উত্তর দিক থেকে অবতরণের সময় বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। এ সময় উড্ডয়নের চেষ্টা করলে সামনের চাকাটিও গোড়া থেকে ভেঙে যায়। এরপর বিমানটি হুমড়ি খেয়ে পড়ে। দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও দুই আরোহী অক্ষত রয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল