রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

১৬ বছর পূর্বের সংকল্প থেকে সরে আসলো ভারত

 প্রকাশিত: ১০:২৯, ১ মে ২০২১

১৬ বছর পূর্বের সংকল্প থেকে সরে আসলো ভারত

করোনা মহামারির সূচনা পর্বে গোটা বিশ্বকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ সরবরাহ করে ‘আত্মনির্ভর’ হওয়ার বার্তা দিয়েছিল ভারত সরকার। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এই মুহূর্তে ভয়ঙ্কর সংকট নেমে এসেছে দেশটিতে। মৃত্যুমিছিল সামাল দেয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেনে ঘাটতি দেখা দিয়েছে। ফ্লু প্রতিরোধী একাধিক প্রয়োজনীয় ওষুধেরও আকাল দেখা দিয়েছে বাজারে। ব্যাপক হারে টিকাকরণের জন্য যে পরিমাণ প্রতিষেধক প্রয়োজন, তা তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের জোগান নেই।

শুক্রবার (৩০ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, দরিদ্র দেশের তকমা কাটিয়ে উঠতে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বিদেশ থেকে ত্রাণ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মহামারির প্রকোপে ১৬ বছর আগে নেওয়া সেই ‘পণ’ থেকে সরে আসতে হচ্ছে ভারতকে। 

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এমন ভয়ংকর অবস্থার মধ্যে করোনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডিসিভিরের জন্য বাংলাদেশ, উজবেকিস্তান, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের দারস্থ হয়েছে ভারত।

অনলাইন নিউজ পোর্টাল