শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

`রহস্যজনক ` চর্মরোগে আক্রান্ত হচ্ছেন সেনেগালের জেলেরা

 প্রকাশিত: ১২:০৮, ২০ নভেম্বর ২০২০

`রহস্যজনক ` চর্মরোগে আক্রান্ত হচ্ছেন সেনেগালের জেলেরা


আফ্রিকার দেশ সেনেগালে পাঁচ শতাধিক জেলে রহস্যজনক চর্ম রোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন যে সমুদ্র থেকে ফেরার পর ওই জেলেরা রহস্যজনক চর্মরোগে আক্রান্ত হন ।

এ নিয়ে সেনেগালের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ওসমান গুয়ে বলেন, রাজধানী ডাকার থেকে আসা জেলেদেরকে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা রোগটি নিয়ে পরীক্ষা করছি। আশা করছি শিগগিরই এর রহস্য উন্মোচন হবে ।

এই রোগ নিয়ে প্রকাশিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানা গেছে যে, গত ১২ নভেম্বর ২০ বছর বয়সী এক জেলের মধ্যে প্রথম এই রহস্যজনক চর্মরোগটি শনাক্ত হয়। ওই জেলের মুখ ফোলাভাব এবং গাঁয়ে ফুসকুড়ি দেখা দেয়। সেই সঙ্গে তার শুকনো ঠোঁট এবং চোখে লালভাব ছিল।

সেনেগালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত রোগীদের যৌনাঙ্গ, মুখ এবং পায়ে ক্ষত তৈরি হয়েছে। এছাড়া রহস্যজনক এই চর্মরোগে আক্রান্ত অনেকই মাথাব্যাথা এবং হালকা জ্বরে ভুগছেন।

অনলাইন নিউজ পোর্টাল