সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীদের হামলা, গুলিতে নিহত ৩

 প্রকাশিত: ১৬:০৫, ২২ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীদের হামলা, গুলিতে নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের নাইটক্লাবে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। গুলিতে জখম একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার কয়েক ঘণ্টা পরেও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার সময় কমপক্ষে ৩০ জন ছিলেন ওই নৈশক্লাবে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌন ১০টা নাগাদ হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে হামলা হয়। হিউস্টন পুলিশের কম্যান্ডার ক্যারোলেটা জনসন জানান, নৈশক্লাবের শুটিংয়ে এ পর্যন্ত তিন জন মারা গিয়েছেন। চতুর্থ জনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশের ধারণা, কমপক্ষে ২ জন বন্দুকবাজ ছিল। তবে, হামলাকারীদের সম্পর্কে বিশদ তথ্য এখনও পুলিশের কাছে নেই।

ঘটনার সময় ওই নৈশক্লাবে থাকা কেড ট্রামেল নামে এক ব্যক্তি সংবাদ সংস্থার কাছে দাবি করেন, তিনি ও তার বন্ধু নাইটক্লাব থেকে পালিয়ে আসার আগে পর্যন্ত ৭ থেকে ১০টি গুলির শব্দ শুনেছেন। ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, ‘গুলি চলার সময় মেঝেতে পড়ে গিয়ে কোনওরকমে নিজেদের রক্ষা করি। তার পর, পড়িমরি আমরা দুই বন্ধু নাইটক্লাব থেকে পালিয়ে আসি।’ এই যুবক একজন লোকাল হিপহপ শিল্পী।

অনলাইন নিউজ পোর্টাল