সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ডাক বিভাগের দুই কর্মীকে গুলি করে হত্যা

 প্রকাশিত: ১৯:৩১, ১৩ অক্টোবর ২০২১

যুক্তরাষ্ট্রে ডাক বিভাগের দুই কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের টেনিসে অঙ্গরাজ্যে ডাক বিভাগের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারীও নিজের বন্দুকের গুলিতেই মারা যান বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে।

খবরে জানা গেছে, মঙ্গলবার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স অফিসে হামলা চালায় বন্দুকধারী এক ব্যক্তি। হামলায় দুই ব্যক্তি নিহত হন। পরে নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা করেন অভিযুক্ত ওই হামলাকারী।

যুক্তরাষ্ট্রের পোস্টাল ইন্সপেক্টর জানান, নিহত দুই ব্যক্তি ও অভিযুক্ত হামলাকারী তিনজনই মার্কিন ডাক বিভাগের কর্মী। তবে আপাতত হামলা বা প্রাণহানির কোনো হুমকি নেই বলেও জানান তিনি। এছাড়া নিহত ৩ কর্মচারীর মধ্যে একজন হামলাকারী এবং নিজের বন্দুকের গুলিতেই ওই হামলাকারী নিহত হয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল