রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নৌকা উল্টে চারজন নিহত

 প্রকাশিত: ২২:০২, ৩ মে ২০২১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নৌকা উল্টে চারজন নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো শহরে একটি নৌকা উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। নৌকাটি সন্দেহভাজন মানবপাচারকারী নৌকা ছিল। রোববার সকালে ৩০ জন যাত্রী নিয়ে উল্টে যায় নৌকাটি। এরপর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নৌকাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

জানা গেছে, উদ্ধার অভিযানে সাতজনকে উদ্ধার করা হয়েছে। মানবপাচারের দায়ে এরই মধ্যে নৌকার নাবিককে আইনের আওতায় নেয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন যা বেশ অতিরিক্ত ছিল। তাদের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামও ছিল না।

সীমান্তরক্ষী বাহিনীর সদস্য জেফ স্টেফেনসন বলেন, আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, এটি পাচারকারীদের একটি নৌকা ছিল যার মাধ্যমে অভিবাসীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাচার করা হত।

স্টেফেনসন জানান, নৌকার যাত্রীদের জাতীয়তা এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, নৌকার ক্যাপ্টেনকে আটক করা হয়েছে এবং তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

অনলাইন নিউজ পোর্টাল