রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

খেলা

ম্যারাডোনার মৃত্যুতে মিরপুরে নীরবতা

 প্রকাশিত: ১৮:১৮, ২৬ নভেম্বর ২০২০

ম্যারাডোনার মৃত্যুতে মিরপুরে নীরবতা

সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেছেন, 'দিয়েগো ম্যারাডোনা'। এ কিংবদন্তির মৃত্যুতে ফুটবল অঙ্গনের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে। তাই তার স্মরণে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পালন করা হয়েছে এক মিনিটের নীরবতা। 

বৃহস্পতিবার জেমকন খুলনা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচের পর এই নীরবতা পালন করা হয়। সেখানে অংশ নিয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম এবং বেক্সিমকো ঢাকার ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালরাও।

ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের অনেক ক্রিকেটার। আর্জেন্টাইন কিংবদন্তির ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা লিখেছেন, শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলোনা, আর আসবেও না।

তিনি আরো লেখেন, ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর। দি ড্রিবলিং মাস্টার। দিয়েগো আরমান্দো ম্যারাডোনা।

এছাড়া নিজের ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেছেন, এমন কয়েকজন খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে উঠেন। দিয়েগো আরমান্দো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বল্লেই না।

টাইগার অলরাউন্ডার যোগ করেন, খেলার মাঠে তিনি সবসময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তাঁর মত কিংবদন্তি খেলোয়াড় ছিলো বলেই, ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, দিয়েগো!

অনলাইন নিউজ পোর্টাল