মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক

মুম্বাইয়ে শপিংমলে ভয়াবহ আগুন, ৩৫০০ মানুষকে স্থানান্তর

 প্রকাশিত: ১০:৫৬, ২৩ অক্টোবর ২০২০

মুম্বাইয়ে শপিংমলে ভয়াবহ আগুন, ৩৫০০ মানুষকে স্থানান্তর

ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত শপিংমলে ভয়াবহ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সেন্ট্রাল মুম্বাইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার শপিংমলে আগুন লাগে। শুক্রবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিটি সেন্টার মলের নিচতলায় আগুন লাগে। পরে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫০ জন কর্মী কাজ করছেন। এছাড়া অন্তত ২৪টি ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এতে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিরাপত্তার জন্য সিটি সেন্টার মলের পাশের অর্কিড টাওয়ার থেকে সাড়ে তিন হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছেন। ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি করেছে।

অনলাইন নিউজ পোর্টাল