সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

চীন বিশ্বাস করে ১৫বছরের মধ্যে যুক্তরাষ্ট্র দখল করতে পারবে: বাইডেন

 প্রকাশিত: ১৭:৫৯, ৩০ মে ২০২১

চীন বিশ্বাস করে ১৫বছরের মধ্যে যুক্তরাষ্ট্র দখল করতে পারবে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সেনাবাহিনীকে উদ্দেশ করে বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংএর কার্যকলাপ দেখে মনে হয় তিনি আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র দখল করতে পারবেন।

শনিবার বাইডেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সেনা ঘাঁটিতে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন। তার এ বক্তব্য হোয়াইট হাউজের ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মধ্যে সংঘাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে এ কথা বলেন। তিনি বলেন, আমি অন্য যেকোনো বিশ্বনেতার চেয়ে শি জিন পিংয়ের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। তিনি ও তার দোভাষির সঙ্গে একটানা ২৪ ঘণ্টা থেকেছি, চীন এবং আমেরিকায় তার সঙ্গে ১৭ হাজার মাইল দূরত্ব সফর করেছি। তিনি বিশ্বাস করেন, ২০৩০ বা ৩৫ সাল নাগাদ আমেরিকা দখল করতে পারবেন কারণ, স্বৈরতান্ত্রিক যে কোনো সরকারের পক্ষে তড়িৎ সিদ্ধান্ত নেয়া সম্ভব।

অনলাইন নিউজ পোর্টাল