রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

জাতীয়

মিরপুরে সড়ক অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা

 প্রকাশিত: ১২:০০, ২৪ নভেম্বর ২০২১

মিরপুরে সড়ক অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় সড়ক অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।  বিভিন্ন দাবির কথা জানিয়ে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

২৪ নভেম্বর সকাল আটটা থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একসঙ্গে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে তারা পুরো সড়ক বন্ধ করেন।

জানা যায়, কয়েকদিন ধরেই এসব এলাকার শ্রমিকরা হাজিরা ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করে আসছিলেন। কিছু দাবি মেনে নেওয়া হলেও মঙ্গলবার (২৩ নভেম্বর) বিক্ষোভের সময় স্থানীয় ব্যবসায়ীরা দুই পোশাক কারখানা শ্রমিককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই মারধরের প্রতিবাদে তারা বুধবার (২৪ নভেম্বর) সকাল থেকে আবারও রাস্তায় নেমে আসে। এ সময় বেতন-ভাতাসহ নানা দাবির কথাও জানাচ্ছেন শ্রমিকরা।

এদিকে রাস্তা বন্ধ করে বিক্ষোভের ফলে পুরো সড়কের দুই পাশেই যান-চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আশপাশের সড়কে তীব্র জটলা সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।

অনলাইন নিউজ পোর্টাল