রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১ লাখ টাকা জরিমানা দিলো আড়ং

 প্রকাশিত: ১৮:১৭, ৬ মে ২০২১

স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১ লাখ টাকা জরিমানা দিলো আড়ং

স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের আসাদগেট শাখাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।


 
বৃহস্পতিবার (৬ মে) শপিংসেন্টারগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেই বিষয়টি তদারকি করতে অভিযান পরিচালনা করে ডিএনসিসি। মেয়র আতিকুল ইসলাম এতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন।  

মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে অভিযানের শুরু হয়। একপর্যায়ে আসাদগেট এলাকায় আড়ংয়ের শো-রুম এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শো-রুমে ধারণ ক্ষমতার চাইতে বেশি লোকজন দেখতে পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।  

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে এক মাসের জেল।  

অনলাইন নিউজ পোর্টাল