মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে ২২ জেলেকে আটক

 প্রকাশিত: ২০:৫৭, ১৩ অক্টোবর ২০২১

মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে ২২ জেলেকে আটক

মা ইলিশ রক্ষায় ১০ তম দিনে চাঁদপুরের পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে ২২ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপি অভিযানে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপির শিলারচর, লগ্মিমারা চর, মিনি কক্সবাজার, রওনাগোয়ালসহ পদ্মা-মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। 

জানা যায়, চাঁদপুরের পদ্মা মেঘনার নৌ সীমানায় ১০ তম দিনে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ মিটার কারেন্ট জালসহ ২০ জেলেকে আটক করা হয়। এছাড়া ৫টি জেলে নৌকা ও ৮০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। এছাড়া ১২টি নৌকা নদীতে ডুবিয়ে দেয়া হয়। আটক ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। আর জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

চাঁদপুর নৌ থানার ওসি বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুরের পদ্মা মেঘনায় জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ থানা পুলিশ কাজ করছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

অনলাইন নিউজ পোর্টাল