সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ভয়াবহ পানি সংকটে পড়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ

 প্রকাশিত: ২১:১৭, ৩ জুন ২০২১

ভয়াবহ পানি সংকটে পড়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ

ভয়াবহ পানি সংকটে পড়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ। গত ৬০ বছরের মধ্যে প্রদেশটি এমন খারাপ অবস্থায় পড়েনি। ওই অঞ্চলে যতটুকু পানির প্রয়োজন তার তুলনায় অন্তত ৩৭ শতাংশ পানির ঘাটতি রয়েছে।  

প্রদেশেটির ‘গুদ্দু ব্যারেজ’র প্রধান প্রকৌশলী কৃষকদের উদ্দেশে বলেছেন, পানি সংকটের কারণে আসন্ন মে-জুন মাসে ধানের চাষবাদ সম্ভব হবে না। পানি পাওয়া যাবে কি না তা না জেনে তিনি কৃষকদের বীজ বপন না করার আহ্বান জানিয়েছেন।  

সম্প্রতি ইন্ডাস রিভার সিস্টেমস অথরিটি (আইরএস এ) দেশটির পাঞ্জাব ও সিন্ধুর জন্য ৩২ শতাংশ পানি হ্রাসের সিদ্ধান্ত কার্যকর করেছে।
 
এর আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের কৃষক এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শ্রমিকরা সিন্ধু-পাঞ্জাব সীমান্তে বিক্ষোভের হুমকি দেয়। এভাবে পানি অপসারণকে তারা চুরির আখ্যা দেয়। প্রদেশের জলসীমা চুরি বন্ধের আহ্বানও জানিয়েছেন তারা।

কর্মকর্তারা বলেছেন, সিন্ধুতে যে পানি সংকট আছে, তা তারা জানেন। পানির অভাব থাকার কারণেই সিন্ধু প্রদেশে পানি সরবরাহ কিছু দিন কমাতে হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল