রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

জাতীয়

ভাসানচরের পথে রোহিঙ্গাদের বিশাল বহর

 প্রকাশিত: ১২:৩২, ৩ ডিসেম্বর ২০২০

ভাসানচরের পথে রোহিঙ্গাদের বিশাল বহর

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে রোহিঙ্গাদের বিশাল বহর।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উখিয়ার অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে ১০টি বাসে করে রওনা হন রোহিঙ্গা।

কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরকালীন নিরাপত্তার দায়িত্ব পালন করছে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫।

সূত্র জানিয়েছে, নির্যাতন ও হত্যার মুখে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়ার প্রথম দফায় উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে ১০০ রোহিঙ্গা পরিবার ১০টি বাসে করে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে।

সূত্র আরো জানায়, স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে উখিয়া ক্যাম্প থেকে ১০০ রোহিঙ্গা পরিবারকে চট্টগ্রামের পতেঙ্গায় নেয়া হচ্ছে। সেখান থেকে শুক্রবার তাদের ভাসানচরে নেয়ার কথা রয়েছে।

এদিকে, প্রথম দফায় প্রায় ৬০০ রোহিঙ্গা পরিবারকে ভাসানচরে নেয়া হবে বলে জানা গেছে। ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের কক্সবাজার থেকে করোনা পরীক্ষা করিয়ে বাসে করে চট্টগ্রামের পতেঙ্কায় আনা হবে। সেখান থেকে জাহাজে করেই ভাসানচরে যাবেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা।

অনলাইন নিউজ পোর্টাল