রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ফিচার

ভারত: বিয়েবাড়ির বাজনায় মুরগির মৃত্যু, পুলিশে অভিযোগ!

 প্রকাশিত: ১০:৪২, ২৫ নভেম্বর ২০২১

ভারত: বিয়েবাড়ির বাজনায় মুরগির মৃত্যু, পুলিশে অভিযোগ!

ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ উড়িষ্যার বাসিন্দা রঞ্জিত কুমার পারিদা জানান, স্থানীয় সময় রোববার মাঝরাতে পাশের বিয়ে বাড়িতে ‘কান ফাটানো’ শব্দে গান বাজতে শুরু করে।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রচণ্ড জোরে শব্দ হওয়ায় তার পোল্ট্রি ফার্মের মুরগিগুলো আতঙ্কিত হয়ে পড়ে। তিনি বিয়ে বাড়িতে গিয়ে শব্দ একটু কমিয়ে দিতে অনুরোধ করেন। কিন্তু তারা সেই অনুরোধে কান তো দেয়ই না, উল্টো বরের বন্ধু তাকে ধমক দেন। পরে প্রচণ্ড আওয়াজে তার পোল্ট্রি ফার্মের ৬৩ মুরগি একসঙ্গে মারা যায়।

পোল্ট্রি ফার্মের মালিক কে এক প্রাণী চিকিৎসক জানিয়েছেন, প্রচণ্ড শব্দের ফলে মুরগিগুলো হার্ট অ্যার্টাকে মারা যায়। এ ঘটনার পর রঞ্জিত বিয়ে বাড়িতে গিয়ে ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু তারা সেই দাবি না মানায় পুলিশে গিয়ে অভিযোগ করেন রঞ্জিত।

অবশ্য শেষমেষ অবশ্য  হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হয়। বরের বাড়ির সদস্যরা রঞ্জিতকে ক্ষতিপূরণ দিতে রাজি হন।

অনলাইন নিউজ পোর্টাল