শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

ভারতে সিংহের গায়ে করোনার থাবা!

 প্রকাশিত: ১৫:৩০, ৪ মে ২০২১

ভারতে সিংহের গায়ে করোনার থাবা!

ভারতে এবার করোনাভাইরাস থাবা বসিয়েছে সিংহের শরীরে। হায়দ্রাবাদের নেহেরু জুওলজিকাল পার্কে মোট ৮টি এশিয়াটিক সিংহ করোনায় আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, দেশের মধ্যে এই প্রথম একসঙ্গে এতগুলো সিংহ করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেল।

জানা গেছে, বেশকিছু দিন ধরেই ওই ৮টি সিংহের শরীরে করোনার উপসর্গ লক্ষ্য করা গিয়েছিল। সেই মতে পার্ক কর্তৃপক্ষের সিংহগুলোর করোনা পরীক্ষা করা হয়। ৩০ এপ্রিল সেই পরীক্ষার রিপোর্টে তাদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। যা দেশের মধ্যে এই প্রথম বলে মনে করা হচ্ছে।

নেহেরু জুওলজিকাল পার্কের পশু চিকিৎসক ড. কুক্রেটি বলেন, সিংহগুলোর আরটি-পিসিআর টেস্টে করোনার জীবাণু মিলেছে তাদের শরীরে। এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। তবে তারা ভালো রয়েছে। তাদের পর্যবেক্ষণের জন্য আলাদা ঘরে রাখা হয়েছে।

যদিও কিভাবে পশুদের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ল সেই বিষয়ে ওই পার্কের পক্ষের এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত দুই দিন আগে পার্কের দরজা জনসাধারণের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পার্কে আগত মানুষজনের থেকে অথবা পার্কে পশুদের দেখভালের দায়িত্বে থাকা কোনো কর্মীর শরীর থেকে ওই সংক্রমণ সিংহের দেহে ছড়িয়ে থাকতে পারে।

অনলাইন নিউজ পোর্টাল