রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ভারতে বিষাক্ত মদ খেয়ে ২০ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৬:১১, ১৩ জানুয়ারি ২০২১

ভারতে বিষাক্ত মদ খেয়ে ২০ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে বিষাক্ত মদ খেয়ে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন মরেনা জেলার মনপুর ও পাহাওয়ালি গ্রামের অসংখ্য বাসিন্দা। তাদেরকে পর পর হাসপাতলে নেয়া হলে ১১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মঙ্গল ও বুধবারে ফের বিষাক্ত মদে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, মরেনা জেলার ঘটনা অত্যন্ত দুৰ্ভাগ্যজনক। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কাজে গাফিলতির অভিযোগে জেলার আবগারি অফিসারসহ ৪ জনকে সাসপেন্ড করা হয়েছে। বুধবার সকালেই শীর্ষ অফিসারদের সঙ্গে উচ্চর পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তবে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অক্টোবরেও উজ্জয়নীতে বিষাক্ত মদ খেয়ে ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। ফলে ৩ মাসের মধ্যে ফের একই ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা শুরু করেছেন বিরোধীরা।

অনলাইন নিউজ পোর্টাল