বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

ভারতে কৃষক আন্দোলন: ৮২ বছরের বৃদ্ধা ‘শাহীনবাগের দাদী’কে গ্রেফতার

 প্রকাশিত: ১৪:৫৩, ২ ডিসেম্বর ২০২০

ভারতে কৃষক আন্দোলন: ৮২ বছরের বৃদ্ধা ‘শাহীনবাগের দাদী’কে গ্রেফতার

ভারতের দিল্লি-হরিয়ানা সীমান্ত থেকে আটক করা হল ‘শাহিনবাগের দাদী’ ৮২ বছরের বিলকিস বানুকে। শাহিনবাগের সিএএ-বিরোধী আন্দোলনের তিনি ছিলেন অন্যতম প্রধান মুখ। মঙ্গলবার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে যোগ দিলে তাকে আটক করে ভারতের পুলিশ।

বিলকিস বানু বলেছন, “আমরা চাষীর মেয়ে। আমাদের কথা শুনতে হবে সরকারকে।”

তাকে আটক করার সময় ব্যাপক হট্টগোল হয়। যদিও কেন তাকে আটক করা হয়েছে, তার সদুত্তর পাওয়া যায়নি।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) বিরোধী আন্দোলনে গত বছরের শেষ দিকে ভারতের রাজধানী যখন তেতে ওঠে, সেই সময় খবরের শিরোনামে উঠে আসেন বিলকিস। দীর্ঘ আড়াই মাস ধরে শাহিনবাগে অবস্থান বিক্ষোভে শামিল হওয়া মহিলাদের মুখ হয়ে উঠেছিলেন তিনি। তার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকাতেও উঠে আসেন তিনি।

সেই বিলকিস বেগমের কৃষক আন্দোলনে শামিল হওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। ঠান্ডা অগ্রাহ্য করে দিল্লি পুলিশের পানি কামানের সামনে কৃষকরা যখন রুখে দাঁড়ান, ওইসময় বিক্ষোভে শামিল এক মহিলাকে বিলকিস বানু বলে দাবি করেন গেরুয়া শিবিরের লোকজন। মুহূর্তের মধ্যে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

 

অনলাইন নিউজ পোর্টাল