বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

ফিচার

বড় পরিবর্তন নিয়ে আসছে আইফোন ১২

 প্রকাশিত: ১৬:৫৫, ৩১ মার্চ ২০২১

বড় পরিবর্তন নিয়ে আসছে আইফোন ১২

অ্যাপলপ্রেমীরা নতুন আইফোনের জন্য অপেক্ষা করছেন। ‘কেন হবে আইফোন-থার্টিন?’—এরই মধ্যে এ ধরতের প্রশ্ন নিয়ে শুরু হয়েছে আলোচনা। নতুন আইফোন বাজারে আসতে পারে এ বছরের সেপ্টেম্বর নাগাদ। এর মধ্যেই বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস নতুন আইফোনের ডিজাইনের ব্যাপারে দারুণ কিছু নতুন তথ্য প্রকাশ করেছে।

অ্যাপল তাদের নতুন আইফোনটিকে তৈরি করছে একেবারে নতুন একটি ডিজাইনের উপর ভিত্তি করে। আইফোন থার্টিন দেখতে আইফোন টোয়েলভের চেয়ে অনেকটাই ভিন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এভরিথিংঅ্যাপল প্রো নামের একটি ইউটিউব চ্যানেলের বরাত দিয়ে ফোর্বস জানাচ্ছে, এবারের আইফোনে সাইন্ড, ডিজাইন এবং ক্যামেরায় বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে এবং এর পরিবর্তনগুলোর মধ্যে কয়েকটি এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে।

তারা জানায়, অ্যাপল এবার আইফোনের থার্টিন প্রো ও থার্টিন প্রো ম্যাক্সের ম্যাট ব্ল্যাক রঙের সংস্করণ বাজারে ছাড়বে। যা অনেকটাই স্যামসাং এস টোয়েন্টি-ওয়ানের ফ্যান্টম ব্ল্যাকের মতো। স্যামসাংয়ের এই রঙের ফোনটি দারুণ জনপ্রিয় হয়েছে।

তারা আরও জানিয়েছে, আইফোন থার্টিন প্রো সংস্করণটির লাইনআপে কিছু পরিবর্তন আসবে। এর মধ্যে একটি হলো এতে আরও উন্নত কোটিং যোগ করা হবে। যাতে স্টেইনলেস স্টিলের ফ্রেমে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেঁটে না যায়। এছাড়া আইফোন থার্টিনের সবগুলো মডেলের নচের আকার ছোট করা হবে। পাশাপাশি মাইক্রোফোনের প্রযুক্তিতেও আনা হবে পরিবর্তন। যার ফলে ব্যবহারকারিরা আরও উন্নত শব্দের সঙ্গে পরিচিত হবেন। আইফোন থার্টিনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হবে এর ক্যামেরায়। নতুন সংস্করণটির প্রতিটি ভিন্ন ভিন্ন মডেলের সঙ্গে যুক্ত হবে নতুন ক্যামেরা।

অনলাইন নিউজ পোর্টাল