রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক

বৈরুতে আবারো বড় ধরনের বিস্ফোরণ

 প্রকাশিত: ২১:২৩, ১০ সেপ্টেম্বর ২০২০

লেবাননের রাজধানী বৈরুতের আরেকটি বন্দরে আবারো বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত এক মাস পাঁচদিন আগে শহরটিতে এক ভয়াবহ বিস্ফোরণে প্রায় ২০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

বৃহস্পতিবারের বিস্ফোরণ থেকে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগের বিস্ফোরণের মতো এবারও পুরো আকাশ কালো ধোয়ায় ছেয়ে গেছে। বিস্ফোরণের কোনো কারণ এখনো জানা যায়নি।

গত ৪ আগস্ট প্রায় ৩ হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে এই শহরে ১৯১ জন মানুষ প্রাণ হারান। গুঁড়িয়ে যায় অনেক ভবন।

নতুন ঘটনার পর বৈরুতের গভর্নর সাধারণ মানুষকে বন্দরের আশপাশে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছ, হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চলছে।

অনলাইন নিউজ পোর্টাল