শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৮ ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সব সিদ্ধান্ত বাতিল

 প্রকাশিত: ১১:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সব সিদ্ধান্ত বাতিল

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে আগের সব সিদ্ধান্ত বাতিল। বিশ্ববিদ্যালয় খোলার পর ভর্তি পরীক্ষা কবে হবে তা আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।

সোমবার দুপুরে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৪ মে থেকে পাঠদান শুরু হবে এবং ১৭ মে আবাসিক হল খুলবে বলে জানানো হয়। এর আগে সব ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে।

সে হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হতে এখনও তিন মাস বাকি। মে মাসের ২৪ তারিখ বিশ্ববিদ্যালয় খোলার পর কবে ভর্তি পরীক্ষা হবে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত জানানো হবে। সবমিলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে আরও প্রায় চার মাস অপেক্ষা করতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল