রোববার ২১ জুন ২০২৬, আষাঢ় ৮ ১৪৩৩

ব্রেকিং

আবার হরমুজ বন্ধের ঘোষণা ইরানের বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা অগাস্টে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের শর্ত ঘোষণা করল ইরান ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন মালয়েশিয়ার সঙ্গে চীন মিলিয়ে ছয় দিনের প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনজীরকে ফেরাতে দুবাইয়ে কাগজ গেছে তিন দিনের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়

আন্তর্জাতিক

বাইডেন ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ করে দিচ্ছে: ইসরাইল

 প্রকাশিত: ১১:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২১

বাইডেন ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ করে দিচ্ছে: ইসরাইল

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইরানকে ২০১৫ সালের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে দেশটিকে পরমাণু অস্ত্র বানানোর সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছে ইসরাইল।
 
যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার গভীর রাতে ইরানকে পুরনো সমঝোতায় ফিরিয়ে আনতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। খবর জেরুজালেম পোস্টের।

এ খবরে যুক্তরাষ্ট্রকে তাদের গভীর উদ্বেগের কথা জানায় ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন, এখনই ইরানের লাগাম টেনে না ধরলে যে কোনো সময় পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। আর এ ক্ষেত্রে সবচেয়ে বিপদে পড়তে পারে ইহুদিবাদী দেশটি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, রাশিয়া ও চীনের সমঝোতা চুক্তি হয়।

পরে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প এ সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে নিয়ে যান।

এর পর থেকেই ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধি করার পরিমাণ বাড়াতে থাকে। পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র এর পর থেকে বারবার চেষ্টা করলেও ইরান তার ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়ে আসছে ওয়াশিংটনকে।

বাইডেন প্রশাসন ক্ষমতায় এসেই ইরানের সঙ্গে সুর নরম করে আলোচনার কথা বলে যাচ্ছে। আর এতেই পিলে চমকে যাচ্ছে ইসরাইলের।

অনলাইন নিউজ পোর্টাল