সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

আফগানিস্তানে নানগারহারে ৫পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা

 প্রকাশিত: ০৯:৩৮, ১৬ জুন ২০২১

আফগানিস্তানে নানগারহারে ৫পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা

 আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে গত মঙ্গলবার অন্তত পাঁচ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে তিনমাসের মধ্যে দ্বিতীয়বার পোলিও টিকাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে তিনটি পৃথকস্থানে হামলা চালিয়ে ওই পাঁচজন কর্মীকে হত্যা করা হয়েছে বলে নানগারগার প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান জানিয়েছেন।  

 আফগানিস্তানে ওই হত্যাকাণ্ডের জন্য তালেবানকে দায়ি করেছেন ফরিদ খান। তার দাবি সাধারণ মানুষকে পোলিও টিকা থেকে বঞ্চিত করার উদ্দেশে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে।

আফগানিস্তানের  স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওসমান তাহেরিও হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তালেবান এই হামলার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।

সারা বিশ্বজুড়ে পোলিও নির্মূল হলেও আফগানিস্তান ও পাকিস্তানে রোগটি রয়েই গেছে। তালেবান আর ধর্মীয় নেতারা পোলিও টিকাকে পশ্চিমা ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে স্থানীয়দের মধ্যে এ ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালান বলে অভিযোগ আছে। এমনকি তালেবান তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে পোলিও টিকাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাতেও দেয় না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ করে আসছে।

অনলাইন নিউজ পোর্টাল