সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

হংকং মেরিনাতে আগুন লেগে কমপক্ষে ১০টি কেবিন ক্রুজার ডুবে গেছে

 প্রকাশিত: ২০:২৭, ২৭ জুন ২০২১

হংকং মেরিনাতে আগুন লেগে কমপক্ষে ১০টি কেবিন ক্রুজার ডুবে গেছে

হংকং উপকূলের একটি মেরিনাতে আগুন লেগে এক লাইনে পাশাপাশি নোঙর করে থাকা অনেকগুলো কেবিন ক্রুজার পুড়ে গেছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কমপক্ষে ১০টি কেবিন ক্রুজার ডুবে গেছে। রোববার ভোররাতে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

আগুন লাইন ধরে পাশাপাশি থাকা এক জলযান থেকে অপর জলযানে ছড়িয়ে পড়ার সময় জ্বালানি ট্যাংকগুলোতে আগুন ধরে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, জ্বালানি ট্যাংকগুলো বিস্ফোরিত হতে থাকে আর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে ও চারদিন ছেয়ে যায়। এতে মেরিনা ও নিকটবর্তী টাওয়ার ব্লক ধোঁয়ায় ঢেকে যায়।

হংকংয়ের কর্তৃপক্ষগুলো জানিয়েছে, ডুবে যাওয়া কেবিন ক্রুজারগুলোসহ অন্তত ১৬টি জলযান পুড়ে গেছে কিন্তু কারও মৃত্যু বা গুরুতর আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

নগরীটির আবারডিন এলাকার ওই পোতাশ্রয়টিতে স্থানীয় সময় ভোররাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীদের ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জলযানগুলো থেকে প্রায় ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল