বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

আন্তর্জাতিক

ফেসবুকে খবর দেখতে পারছেন না অস্ট্রেলিয়ানরা

 প্রকাশিত: ১৬:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২১

ফেসবুকে খবর দেখতে পারছেন না অস্ট্রেলিয়ানরা

ফেসবুকে কোনো সংবাদ আধেয় (নিউজ কনটেন্ট) দেখা বা তা শেয়ার করার সুযোগ আটকে দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত মঙ্গলবার এ বিষয়টি প্রথম আঁচ করতে পারেন অস্ট্রেলিয়ানরা। জানা গেছে, অস্ট্রেলিয়া সরকারের প্রস্তাবিত ‘খবর প্রচার সংক্রান্ত পেমেন্ট আইন’-এর কারণে জনপ্রিয় সোশ্যাল প্লাটফর্মটিকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

সবচেয়ে বেশি খবরা-খবর এখন ফেসবুকেই পাওয়া যায়। সব সংবাদ মাধ্যমই প্লাটফর্মটিকে ব্যবহার করে অসংখ্য পাঠককের কাছে ‘কনটেন্ট’ পৌঁছে দেন। তবে হুট করে গুরুত্বপূর্ণ তথ্য জানার ক্ষেত্রে দেশটির নাগরিকদের সুযোগ পাওয়ার বিষয়ে অনেকটা উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিবিসি জানিয়েছে, সংবাদ মাধ্যমের সাইটে সরাসরি ভিজিটের পর সেটির লিংকও ফেইসবুকে শেয়ার করতে পারছেন না অস্ট্রেলিয়ানরা। এমনকি দেশটির স্বাস্থ্য ও জরুরি বিভাগসহ বিভিন্নখাতের ফেসবুক পেজও বন্ধ হয়ে গেছে।

ফেসবুকের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় অস্ট্রেলীয় সরকার বলেছে, এ নিষেধাজ্ঞা ফেসবুকের গ্রহণযোগ্যতাকে হুমকিতে ফেলেছে। তারা (ফেইসবুক) এর মাধ্যমে অনলাইনে নিজেদের কর্তৃত্ব জাহির করেছে।

এদিকে অস্ট্রেলিয়ার তিনটি বড় মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে পেমেন্ট সংক্রান্ত চুক্তি করেছে গুগল ও ফেসবুক। এর ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী এসব মিডিয়া প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর খবর নিজেদের প্লাটফর্মে নির্বিঘ্নে প্রকাশ করতে পারবে।

অনলাইন নিউজ পোর্টাল