বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

খেলা

ফের টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা

 প্রকাশিত: ০৯:৩৫, ৯ জুলাই ২০২১

ফের টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা

জাপানের রাজধানী আগামী ২৩ জুলাই টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। করোনা আবহে নির্বিঘ্নে অলিম্পিক আয়োজনে সেখানে এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।

গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয় জাপান সরকার।
এতে বলা হয়, ২৩ জুলাই অলিম্পিক গেমস শুরু হচ্ছে। এ উপলক্ষে আগামী ১২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত রাজধানী শহর টোকিওতে জরুরি অবস্থা চলবে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের বিভিন্ন প্রজাতির বিষয়টি এবং দেশের বাকি অঞ্চলগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে জাপানে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট চলছে।

করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বাড়তে শুরু করেছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশে উঠেছে সেখানে। গত বছর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল অলিম্পিক গেমস। ফলে এক বছর পিছিয়ে দেওয়া হয় গেমসের সূচি। কিন্তু এ বছরও কমেনি ভাইরাসের প্রকোপ।

অনলাইন নিউজ পোর্টাল