রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

শিশু

প্রাথমিক শিক্ষার্থীরা জামা-জুতা-ব্যাগ কিনতে টাকা পাবে

 প্রকাশিত: ১৩:৪৫, ৫ জুন ২০২১

প্রাথমিক শিক্ষার্থীরা জামা-জুতা-ব্যাগ কিনতে টাকা পাবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ব্যাগ, জামা ও জুতা (কিট অ্যালাউন্স) কিনতে টাকা পাবে। এজন্য ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।

এ ব্যাপারে মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি শিক্ষার্থীর জন্য বছরের শুরুতে কিট অ্যালাউন্স বাবদ প্রাথমিকভাবে ১ হাজার টাকা ও উপবৃত্তির মাসিক হার ১০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা করা হয়েছে। এজন্য বর্তমান অর্থবছরে ৩ হাজার ৭১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে ১ হাজার ২০০ কোটি টাকা কিট অ্যালাউন্স বাবদ ও অবশিষ্ট টাকা উপবৃত্তি বাবদ ব্যয় হবে।

ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগী শিক্ষার্থীর মায়েদের অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।  

প্রাথমিক শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ৩১১ কোটি টাকা।

অনলাইন নিউজ পোর্টাল