সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

প্রথম দিনেই ট্রাম্পের ১৫ পদক্ষেপ বাতিল করলেন বাইডেন

 প্রকাশিত: ০৮:৫৩, ২১ জানুয়ারি ২০২১

প্রথম দিনেই ট্রাম্পের ১৫ পদক্ষেপ বাতিল করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই ট্রাম্পের বির্তকিত ১৫ পদক্ষেপ ও আদেশ বাতিল করেছেন জো বাইডেন। এ দিন তিনি ১৫টি নির্বাহী আদেশ ও দুটি দাফতরিক নথিতে সই করেছেন।

স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে এসব আদেশে সই করেন তিনি।

 

নির্বাহী আদেশে স্বাক্ষরের দিক থেকে ট্রাম্প ও বারাক ওবামাকে পেছনে ফেলেছেন বাইডেন। ট্রাম্প শপথ গ্রহণের পর দুই সপ্তাহে ৮টি এবং বারাক ওবামা ৯টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।  

বিবিসির খবরে বলা হয়েছে, এসব নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে বাইডেন বুঝিয়ে দিলেন, ট্রাম্পের নীতি পাল্টে দিতে তিনি দেরি করতে রাজি নন।  

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছেন তিনি। এ চুক্তিতে ফেরার বিষয়ে জাতিসংঘে নোটিশ পাঠানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গত বছর ওই চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার যে প্রক্রিয়া ট্রাম্প শুরু করেছিলেন, তা থামাতেও পদক্ষেপ নেওয়া হবে।

অনলাইন নিউজ পোর্টাল